সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে আচমকায় ব্যাপক ঝড় বৃষ্টিতে একটি বড় মাপের পূরনো বট গাছ পরে মৃতু হল এক ব্যক্তির, আহত বেশ কয়েকজন। পুলিশসূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম হীরেন চন্দ্র সরকার ( ৭০) বাড়ি কালিয়াগঞ্জের পূর্ব আগানগর এলাকায়, সে পেশায় হাট ব্যবসায়ী। আহতদের প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে তাদের অবস্থা অবনতি থাকায় আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার ফতেপুর এলাকায় হাট বসে ছিল।রাতে ৮ নাগাদ আচমকায় ঝড় বৃষ্টির শুরু হয়। হাটে থাকা একটি বড় মাপের বট গাছ ঝড়ে পড়ে যায় একটি দোকানের উপর। ওই দোকানে থাকা হীরেন চন্দ্র সরকার গাছে চাপা পরলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়, বিডিও মহম্মদ জাকারিয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য । উদ্ধারের কাজে নেমে পরেছেন দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। ঝড় বৃষ্টির কারনে রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।কাচা বাড়ি প্রচুর গাছ ভেঙ্গে পড়ে। প্রচুর ফসলের ক্ষতি হয়।কি পরিমান খয় ক্ষতি হয়েছে এখোন তা জানাজায়নি।